সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় ইতালী প্রবাসী মাসুদ রানা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৭.৪৬ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসদরের গজারিয়া গ্রামে ইতালী প্রবাসী মাসুদ রানা হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনরা ছাড়াও স্থানীয় শত শত নারী-পুরুষ অংশগ্রহন করে।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশগ্রহনকারীরা প্রতিবাদ সম্বলিত নানা ধরনের ব্যানার ও প্লাকার্ড বহন করেন এবং মাসুদ হত্যার বিচার চাই,বাচ্চু মাতুববরের ফাঁসি চাই সহ বিভিন্ন ধরনের শ্লোগান দেয় ।

এ সময় তারা অবিলম্বে মাসুদ রানার হত্যায় জড়িত বাচ্চু মাতুব্বর সহ আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মাসুদ রানার মা হালিমা বেগম, আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক ফকির,রুবেল শেখ, নিহতের ভাই আসাদুজ্জামান,আনোয়ার মাতুব্বর প্রমুখ। মানববন্ধনে মাসুদ রানার মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন ।

মানববন্ধন চলাকালে বেশ কিছুক্ষন সড়কে সকল প্রকার যানবাহন বন্ধ থাকে। এ সময় সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
উল্লেখ্যযে, গত ১৩ এপ্রিল পৌরসদরের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানা(৫০)কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাচ্চু মাতুব্বরকে প্রধান আসামী করে নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে ৩৫ জনের নামে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি রহস্যজনক কারনে মামলাটি ডিবিতে স্থানান্তরিত হয়। এতে মুল আসামীরা রয়ে যায় ধরাছোয়ার বাইরে।

নিহতের মা হালিমা বেগম বলেন, আমার পুত্রকে হত্যার পর আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার বুক যারা খালি করেছে সেই বাচ্চু খুনি সহ সকলের ফাঁসি চাই। আঃ রাজ্জাক ফকির বলেন, মামলাটি দীর্ঘ্যদিন যাবৎ চললেও আসামীরা রয়েছে রহস্যজনক কারনে ধরাছোয়ার বাইরে। অবিলম্বে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহতের চাচাত ভাই রুবেল শেখ জানান,ওই দিন একটি দোকানে চা পান করার সময় সংঘবদ্বভাবে অতর্কিতভাবে কুপিয়ে ও পিটিয়ে মাসুদকে হত্যা করে।

 

অথচ রহস্যজনক কারনে বাচ্চুসহ খুনিরা দাপিয়ে বেড়াচ্ছে। বরং তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পারিবারিক সূত্রে জানা গেছে, সে তার পরিবার ও স্ত্রী নিয়ে দীর্ঘ্যদিন ইতালিতেই বসবাস করেন। এ বছর ২০ এপ্রিল ইতালি যাওয়ার কথা থাকলেও দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com