সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কোরবানির পশুর হাটে ক্রেতার সংখ্যা কম

  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১, ১২.৪৮ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

আজ থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর অস্থায়ী হাট শুরু ।  হাটগুলো ছাগল  গরুতে ভরপুর। দুই একটি হাটে উঠ, দুম্বা উঠেছে।হাটে পর্যাপ্ত সংখ্যক গরু থাকলেও ক্রেতার সংখ্যা কম।
রাজধানীর আশিয়ান সিটি, ভাটারা (সাইদনগর) বালুর মাঠ, উত্তরার ১৫ নং সেক্টর ও বৃন্দাবন, আফতাব নগর পশুর হাটে এমন চিত্র দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা গরু নিয়ে অপেক্ষা করছেন। অথচ ক্রেতার উপস্থিতি নেই বলেই চলে।

বিক্রেতারা বলছেন, হাটে গরু আছে, ক্রেতা নেই। অন্যান্যবারের এবার নির্ধারিত সময়ের আগেই বেচাকেনা হচ্ছে না। তবে তারা আশা করছেন, নির্ধারিত সময়ে হাট শুরুর পর ক্রেতারা হাটে আসবেন।

দিনে তীব্র রোদ থাকায় অনেককে ছাউনি বানিয়ে পশুকে ছায়ায় রাখার চেষ্টা করতে দেখা গেছে। হাটের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি লেখা ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে। মাঝে মধ্যে মাইকিংও করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে পশুর হাটের আমেজে অনেকটাই ভাটা পড়েছে। গত বছর করোনার সংক্রমণ রোধে রাজধানীর সব পশুর হাটে জনসমাগম নিয়ন্ত্রিত ছিল। চলতি বছর ঈদুল আজহার সময়ে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো বসেছে। হাটে আসা অনেকে মনে করছেন, নির্ধারিত সময়ের আগেই অন্যান্যবার যেভাবে পশুর হাট জমে ওঠে, এবার তেমনটা হচ্ছে না করোনার কারণে।

ঢাকার দুই সিটি করপোরেশন এবার দুটি স্থায়ীসহ ২৫টি হাট বসাতে চাইলেও করোনা পরিস্থিতি বিবেচনায় হাটের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলী স্থায়ী হাট ছাড়াও আরও নয়টি অস্থায়ী হাট বসানো হয়েছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাট ছাড়াও আরও ১০টি অস্থায়ী হাট বসিয়েছে তারা। স্থায়ী-অস্থায়ী সব মিলিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২১টি হাট বসছে। দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী, ১৭ জুলাই থেকে ২১ জুলাই (ঈদের দিন) পর্যন্ত হাট চলবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন অংশের গাবতলী স্থায়ী পশুর হাট ছাড়াও বাড্ডা ইস্টার্ন হাউজিং বøক-ই সেকশন ৩ এর খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ, ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) বালুর মাঠ, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা এবং উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গায় অস্থায়ীভাবে পশুর হাট বসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com