সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অপরাধে ৫জনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ৬.১৩ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মনির হোসেন : সৌদি লেখক ও সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অপরাধে পাঁচ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। কারাদণ্ড দেয়া হয়েছে আরো তিন জনকে। গত বছর তুরস্কের ইস্তাম্বুলে এক সৌদি কনস্যুলেটে খাশোগিকে খুন করে সৌদি এজেন্টদের একটি দল।

খাশোগি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। নিজের বিয়ের জন্য কাগজপত্র আনতে গিয়েছিলেন তুরস্কে। সেখানেই প্রাণ হারান সৌদি সরকারের অন্যতম এই সমালোচক। আজ অবধি তার লাশ খুঁজে পাওয়া যায়নি।

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি প্রসিকিউটর জানিয়েছেন, সৌদি এজেন্টদের একটি দল নিজ থেকে খাশোগিকে হত্যা করে।

এই হত্যাকাণ্ডে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার আগ্নেস ক্যালামার্ড খাশোগির হত্যাকান্ডকে, বিচারবহির্ভ’ত খুন হিসেবে আখ্যায়িত করেছেন। এ হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, খাশোগির হত্যাকাণ্ডে ক্রাউন প্রিন্স জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেছে তুরস্কের গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও (সিআইএ) তার জড়িত থাকার উদ্বেগ প্রকাশ করেছে। তবে সৌদি সরকার হত্যাকান্ডের সঙ্গে ক্রাউন প্রিন্সের কোনো স¤পৃক্ততার কথা অস্বীকার করেছে।

সালমান নিজেও দাবি করেছেন, খাশোগির হত্যাকা- সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। তবে অক্টোবরে এক বিবৃতিতে, হত্যাকাণ্ডটির সকল দায়বদ্ধতা নেয়ার কথা জানান তিনি। কেননা, সৌদি সরকারের হয়ে কাজ করা এজেন্টরাই এই হত্যাকা- চালিয়েছে। আরো উল্লেখ্য যে, খাশোগির হত্যাকাণ্ডের পরপরই সৌদি আরবের দিকে অভিযোগ ওঠে। কিন্তু প্রথমদিকে তার হত্যার কথা স্বীকার করেনি সৌদি কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে স¤পৃক্ততার কথা স্বীকার করতে বাধ্য হয় তারা।

খাশোগির হত্যাকাণ্ডে সৌদির বিচারকার্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বন্ধ দরজার পেছনে। মানা হয়নি আন্তর্জাতিক মানদণ্ড। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সৌদি কর্তৃপক্ষ বিচারকার্যে অর্থবহ দায়বদ্ধতা আদায়ের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com