সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৬৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ২.২৯ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

দেশের ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৬৫ জন করোনা (কোভিড-১৯) টিকার জন্য নিবন্ধন করেছেন। আর টিকার আওতায় এসেছেন ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ১৩১ জন মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
টিকা গ্রহণকারিদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জন।
প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪০ লাখ ৯২ হাজার ৩ জন। আর নারী ২৫ লাখ ৩৯ হাজার ১৩১ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৬৬০ জন। আর নারী ১৫ লাখ ৫২ হাজার ৩৩৭ জন।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৭৭১ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ৮০৮ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ১৮২ জন এবং নারী ৩৭ লাখ ৬২ হাজার ৫৮৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৫ হাজার ১০৩ জন  এবং নারী ১৫ লাখ ৫১ হাজার ৬৩৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,  দেশে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭৬ হাজার ৯৩ জন এবং নারী ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ এবং ২ হাজার ২৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩ লাখ ৭৪ হাজার ৫৩৬ জন এবং নারী ২ লাখ ৭৭ হাজার ১৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৫৫৭ জন পুরুষ এবং নারী ৭০২ জন।
ঢাকার ৭টি কেন্দ্রে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৩২৫জন ও নারী ৬ হাজার ৬৫৬ জন। গত ২১ জুলাই এই টিকা পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এরপর গত ১ জুলাই থেকে ফাইজারের প্রথম ডোজ গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এই টিকা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন। এদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৬৩ জন ও নারী ৪৪ হাজার ৫০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়,  আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com