সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া হচ্ছে না ঈদুল আজহার জামাত

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১২.৩৩ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মহামারী করোনা ভাইরাসের কারণে ঈদগাহ ময়দানে এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভার্চুয়ালি ঈদগাহ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনা ভাইরাস সংক্রমণ নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে এবারের ঈদুল আজহার জামাত না করার সিদ্ধান্ত হয়।

ঈদগাহ কমিটির সভাপতি বলেন, এবার মসজিদেও ঈদুল আজহার জামাত বড় পরিসরে হবে না। শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এর আগে করোনা মহামারির কারণে শোলাকিয়া ঈদগাহ মাঠে গত ঈদুল ফিতরেও নামাজ হয়নি।

১৮২৮ সালে এ মাঠে ঈদের জামাতে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। পরে সেটি শোলাকিয়া নামে পরিচিতি পায়। প্রায় আড়াইশ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৩তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com