সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডিজিটাল যুগের ‘অ্যানালগ প্রেমিক’

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১১.৫৩ এএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ একটা সময় ছিল যখন নিরবে নিভৃতে মন দেয়া নেয়া হতো। কারো প্রতি অজান্তেই ভালোবাসা চলে আসতো। সেই ভালোবাসার বর্হিঃপ্রকাশও হতো অজান্তেই। বিশেষ বার্তা আদানপ্রদানে চিঠির প্রচলন ছিল তখন। আধুনিকায়নের যুগে চিঠিপত্র খেয় হারিয়েছে টেক্সট ম্যাসেজ আর ভিডিও কলিংয়ের কাছে। এখন মন দেয়া নেয়া হয় ধন-সম্পদ, যোগ্যতা আর আধিপত্য দেখে।

সেখানে একজন এতিম ছেলে কিই বা আশা করতে পারে। কিন্তু ধনীর দুলালি তমাকে ভালোবেসে নিজের ভেতরে বিশাল এক স্বপ্ন এঁকেছিল শুভ। বন্ধু হিসেবে শুভকে সাহায্য সহযোগিতা করতো তমা। শুভর কাছে সেটাই মনে হয়েছিল এটাই হয়তো ভালোবাসা। অথচ তমার চোখে শুভ একটা অনাথ-এতিম ছাড়া কিছুই না।

যা বুঝতে অনেক দেরি হয়ে যায়। আর নিজেকে ফেরাতে পারেনা শুভ। তারপর কী হয় জানতে হলে দেখতে হবে একক নাটক ‘অ্যানালগ প্রেমিক’। প্রকৃতি এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক জিএম সৈকত। নাটকটিতে শুভ চরিত্রে অভিনয় করেছেন এসএম শাফায়েত ও তমা চরিত্রে অভিনয় করেছেন অপ্সরা সুহি। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রকৃতি এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে নাটকটি। এ প্রসঙ্গে এসএম শাফায়েত বলেন, ‘এটি আমার দ্বিতীয় নাটক।

পরিচালক জিএম সৈকত প্রথম থেকেই একটু ব্যতিক্রম ভাবে আমাকে এগিয়ে নিচ্ছেন। এই গল্পটিও তেমনি। চেষ্টা করেছি নতুন হিসেবে নিজের সেরাটা দেয়ার। নাটকটি দেখার পর দর্শক বলতে পারবে কেমন কাজ করেছি। আগামীর জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com