সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৮ বছরের বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে কুয়োয় পড়লেন ৩০ জন, নিহত ৩

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১১.৩৬ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

 ভারতের মধ্যপ্রদেশে ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল ৮ বছরের এক বালিকা। তাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন মতো গ্রামবাসী পড়ে গিয়েছেন সেই কুয়োয়। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে এখনও অবধি জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে ঘটেছে এই ঘটনা।

ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ঘটনা নিয়ে টুইট করে তিনি জানিয়েছেন উদ্ধারকাজ চলছে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। ঘটনার দিকে নজর রাখাও কথাও বলেছেন তিনি। সে রাজ্যের মেডিক্যাল শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সরঙ্গকে ঘটনাস্থলে পাঠিয়েছেন চৌহান।

জানা গিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও অবধি ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক অফিসার জানিয়েছেন, ওই মেয়েটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com