সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলমান থাকবে : মেয়র তাপস

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৭.৩৯ পিএম
  • ৯১২ বার পড়া হয়েছে

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র একথা বলেন।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের নিজস্ব দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যার ফলও পাওয়া যাচ্ছে।

গতকাল আমরা যে খবর নিয়েছি, তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হতে শুরু করেছে।  আমরা আশাবাদী চলমান চিরুনি অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারব এবং জনগণের সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত হতে পারব। এই অভিযান চলমান থাকবে।
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে এবং তা বছরব্যাপী চলমান আছে উল্লেখ করে মেয়র বলেন, ‘ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের কর্মপরিকল্পনা পরিবর্তন করেছি। এবার যেহেতু বৃষ্টি অনেক বেশি, তারপরও আমরা লক্ষ্য করেছি – ডেঙ্গুর প্রকোপ গতবছরের চাইতে একটু বেড়েছে।
সামগ্রিকভাবে ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং ডেঙ্গু মোকাবিলায় সকল প্রস্তুুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২০১৮ ও ১৯ সালের চাইতে ডেঙ্গু এখনো অনেক নিয়ন্ত্রণে রয়েছে।
এই সময় মেয়র ঢাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় ঈদ-উল-আযহার নামাজ আয়োজন ও আদায়ের অনুরোধ করেন।
এর পরে তিনি ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং ৩১ ও ৩৩ নং ওয়ার্ডের আগাসাদেক সড়কে জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ ও নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  খায়রুল বাকের ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com