মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৭৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৫.০৭ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৮ হাজার ৭৯২ জন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে মোট তিন কোটি নয় লাখ ৪৬ হাজার ৭৪ জনে দাঁড়ালো। এদিকে একই সময়ের ব্যবধানে আরো ৬২৪ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারানোয় দেশটিতে এ সংখ্যা বেড়ে মোট চার লাখ ১১ হাজার ৪০৮ জনে দাঁড়ালো। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগির সংখ্যা কমে বর্তমানে চার লাখ ২৯ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের সংখ্যার তুলনায় ১.৩৯ শতাংশ। এদিকে দেশব্যাপী কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার ৯৭.২৮ শতাংশ।
গত এক দিনে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগির সংখ্যা দুই হাজার ৮৩২ জন হ্রাস পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে তিন কোটি এক লাখ চার হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে। ভারতে এ রোগে মৃত্যু হার বর্তমানে কিছুটা বেড়ে ১.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভারতে ১৯ লাখ ১৫ হাজার ৫০১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এনিয়ে দেশটিতে এ ভাইরাস সনাক্তে মোট ৪৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৬৩৯ জনের করোনা পরীক্ষা করা হলো। এ দিন প্রাত্যহিক আক্রান্তের হার ছিল ২.১০ শতাংশ। এদিকে ভারতে পরপর ২৩ দিন ধরে করোনা সংক্রমণের সংখ্যা ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।৩৮ হাজার ৭৯২ জন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে মোট তিন কোটি নয় লাখ ৪৬ হাজার ৭৪ জনে দাঁড়ালো। এদিকে একই সময়ের ব্যবধানে আরো ৬২৪ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারানোয় দেশটিতে এ সংখ্যা বেড়ে মোট চার লাখ ১১ হাজার ৪০৮ জনে দাঁড়ালো। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগির সংখ্যা কমে বর্তমানে চার লাখ ২৯ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের সংখ্যার তুলনায় ১.৩৯ শতাংশ। এদিকে দেশব্যাপী কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার ৯৭.২৮ শতাংশ।
গত এক দিনে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগির সংখ্যা দুই হাজার ৮৩২ জন হ্রাস পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে তিন কোটি এক লাখ চার হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে।

ভারতে এ রোগে মৃত্যু হার বর্তমানে কিছুটা বেড়ে ১.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভারতে ১৯ লাখ ১৫ হাজার ৫০১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এনিয়ে দেশটিতে এ ভাইরাস সনাক্তে মোট ৪৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৬৩৯ জনের করোনা পরীক্ষা করা হলো। এ দিন প্রাত্যহিক আক্রান্তের হার ছিল ২.১০ শতাংশ। এদিকে ভারতে পরপর ২৩ দিন ধরে করোনা সংক্রমণের সংখ্যা ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com