সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ২০৩ জন মারা গেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৮.২৫ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দেশে কোভিড-১৯ এ গত ২৪ ঘন্টায় ২০৩ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১৭ জন কম মারা গেছেন। গতকাল ২২০ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩২ ও নারী ৭১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪২ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গত ১১ জুলাই থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৮২ জন, ৬৯ দশমিক ৯৬ শতাংশ এবং নারী ৫ হাজার ৬০ জন, ৩০ দশমিক ০৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  ২১ থেকে ৩০ বছর বয়সী ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৯ জন এবং ষাটোর্ধ ১১৮ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জন, বরিশাল ও সিলেট বিভাগে ৫ জন করে, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন। এদের মধ্যে ১৫৫ জন সরকারি, ৩৪ জন বেসরকারি হাসপাতালে এবং ১৪ জন বাসায় মারা গেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ২৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ০৩ শতাংশ কম। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। ঢাকায় শনাক্তের হার ২৩ দশমিক ৬০ শতাংশ। গতকাল ১৬ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ২ জন, যা ৩০ দশমিক ৪২ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০ জন, গতকাল মারা যায় ৩৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭ হাজার ২০ জন। গতকালের চেয়ে আজ ৬২৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৬ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ৬৩১ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪৬ হাজার ৪৫ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪১৫টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৭৫৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪৪ হাজার ৬৭ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৩১২টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com