সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর জেলার একদিনে সর্বোচ্চ ৬৪ জন আক্রান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৮.০৬ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। নতুন করে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের শরীরে পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৫১ শতাংশ। তবে গত কয়েক দিনে কোনো মৃত্যুর ঘটনা নেই।
এ পর্যন্ত এ জেলায় ৩৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে জেলা শহরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দোকানে চুপিসারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তাদের পাহারা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে টানা লকডাউনে ক্ষতির সম্মুখীন হওয়ায় বাধ্য হয়ে দোকান খুলছেন বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।
এ ছাড়া বিকেল হলেই গ্রামের বাজারগুলো জমে উঠে মানুষের উপস্থিতিতে। রাত ১২টা পর্যন্ত জেলা শহরের চকবাজারসহ বিভিন্ন এলাকায় মানুষের জটলা দেখা যায়। অন্যদিকে টানা তিন দিন ব্যাংক বন্ধের পর সোমবার গ্রাহকদের ভিড় দেখা যায় ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে।
যেখানে ঘণ্টার পর ঘণ্টা গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে টাকা জমা ও উত্তোলন করছেন গ্রাহকরা। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সদর উপজেলায়, ৪০ জন। এ ছাড়া রামগঞ্জে ১০, রামগতি ৩, রায়পুরে ৭ ও কমলনগরে ৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শুরু থেকে এ পর্যন্ত একসঙ্গে এত মানুষের করোনা আক্রান্ত হয়নি। এর আগের ফলাফলে জেলা ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুরু থেকে এ জেলায় ৩ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১২৯ জন সুস্থ হয়েছেন। হাসপাতাল ও হোম আইসোলেটেডে ৫২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলার ৫টি উপজেলায় করোনায় ৫৭ জন মারা গেছে। এর মধ্যে ২৯ জনের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ২১ জন। এ জেলায় এস্ট্রোজেনিকা টিকার প্রথম ধাপে প্রথম ডোজ নিয়েছেন ৫৫ হাজার ৫২৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ হাজার ৬৩ জন। দ্বিতীয় ধাপে ৭৩৬ জন সাইনোফার্ম টিকা নিয়েছেন। প্রায় ৩৩ হাজার টিকা মজুত রয়েছে। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ড. আবদুল গফ্ফার বলেন, এর আগে এতসংখ্যক রোগী আক্রান্ত হয়নি। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। করোনা সংক্রমণ রোধে এখনো জনগণ পুরোপুরি সচেতন নয়। তবে প্রাণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com