সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ এড. নয়ন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৭.২২ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী আজ মঙ্গলবার সকাল থেকে বিতরণ করেছেন লক্ষ্মীপুর-২
আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সদর উপজেলার ৭টি ইউনিয়নে পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন। এবারও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সারা দেশে একযোগে এসব উপহার সামগ্রী পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় এই করোনা মহামারিতেও তিনি দেশের মানুষের কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, এ দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। সেজন্যই তিনি সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন।
এখন আবার খাদ্য সামগ্রী পাঠিয়ে মানুষের সাথে রয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি। পৃথক পৃথক আয়োজনে স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক যুবলীগ নেতা অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমূখ। এসময় সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি ইউনিয়নে ৩৭৫টি পরিবারের মাঝে প্রায় ৬ হাজার প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসব প্যাকেটে চাল, তেল, ডাল, চিনি, আটাসহ বিভিন্ন সামগ্রী ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com