সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিয়ে সুখবর দিলেন ড. এ কে আবদুল মোমেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১১.৫২ এএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে পেতে যাচ্ছে বাংলাদেশ। এ ছাড়া ২৯ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে এ তথ্য জানান।

ড. মোমেন জানিয়েছেন, বাংলাদেশের জেনেভা মিশন জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় টিকার শিপমেন্ট প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া আগস্টে ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ লাখ ও কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ ২০ হাজার ডোজ টিকা দেশে আসবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চীন সরকার আরও ১০ লাখ সিনোফার্মের টিকা বাংলাদশকে উপহার হিসেবে পাঠাবে। তিনি আশাপ্রকাশ করেন, টিকা প্রয়োগের মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যাওয়া সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com