সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধ্যক্ষ অস্টিন “স্কট” মিলার পদত্যাগ করেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৯.১৮ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

সোমবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধ্যক্ষ অস্টিন “স্কট” মিলার পদত্যাগ করেছেন। ওদিকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। বাইডেন প্রশাসন বলেছে, আগস্ট এর ৩১ তারিখ আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিন।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি কাবুল পৌঁছেছেন। তিনি, সেখানে রয়ে যাওয়া বাদ বাকি সেনাবাহিনীর নেতৃত্ব নেবেন এবং একটি সংক্ষিপ্ত নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঐ সময় পতাকা হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড অনুসারে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর সুরক্ষায় সহায়তা করতে এক হাজারেরও কম সেনা সেখানে অবশিষ্ট রয়েছে। বেশিরভাগ আমেরিকান সেনা এবং সরঞ্জামাদির স্থানান্তর সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com