সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামসহ নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৬.২০ পিএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ও বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামসহ নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতদের নাম- আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার (নব্য জেএমবির সামরিক শাখার সদস্য) ও মোঃ কাউসার হোসেন ওরফে মেজর ওসামা।

সোমবার (১২ জুলাই, ২০২১) বিকাল ৩ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার)।

তিনি বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে ১১ জুলাই, ২০২১ (রবিবার) বিকাল ৪ টায় যাত্রাবাড়ী এলাকা হতে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এই মোটরসাইকেলটি নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে যে বোমা রাখা হয়েছিল তা পরিবহনে ব্যবহৃত হয়েছিলো।

তিনি বলেন, গ্রেফতারকৃত মামুনের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকার জঙ্গী আস্তানায় অভিযান পরিচালনা করে ০৩ টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)  উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল হতে ৩০০ গ্রাম লাল রং এর বিষ্ফোরক জাতীয় পাউডার, ৭ টি বিউটেন গ্যাসের ক্যান, ১ সেট রিমোট কন্ট্রোল ডিভাইস,  ২ প্যাকেট ছোট সাইজের বিয়ারিং বল,  ৫০০ টি ক্রিসমাস বাল্ব, ১ রোল ২ ইঞ্চি সাদা কার্টুন টেপ ও  ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি নব্য জেএমবির সাংগঠনিক কাজে ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে সিটিটিসি’র বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা ৩ টি নিষ্ক্রিয় করে।

সিটিটিসি প্রধান বলেন, পল্লবী থানার একটি মামলার পলাতক আসামী মোঃ কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে ১১ জুলাই, ২০২১ রাত ৮ টায় কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউসার হোসেন নব্য জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক ও বোমা তৈরীর মূল কারিগর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন কাজীপাড়া এলাকায় অপর জঙ্গী আস্তানায় অভিযান পরিচালনা করে  ১১ ইঞ্চি লম্বা বোমা তৈরীর জিআই পাইপ, ২ টি গ্রেনেড তৈরীর জিআই বক্স, ৪ টি রিমোট কন্ট্রোল ও ২ টি জিহাদী বইসহ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মোঃ কাউসার হোসেন ওরফে মেজর ওসামা  নব্য জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সে উক্ত সংগঠনের সামরিক শাখার অন্যান্য সদস্যদের সাথে অনলাইনে ও অফলাইনে যোগাযোগ রক্ষা করে বোমা তৈরীর প্রশিক্ষণ দিত। বাংলাদেশের নব্য জেএমবির আমীর মাহাদী হাসান ওরফে আবু আব্বাস আল বাঙ্গালীর সাথে সে নিয়মিত যোগাযোগ রাখত।

গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com