সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এটিএম শামসুজ্জামানকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তথ্যমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৯.৪৭ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান।
মন্ত্রী এটিএম শামসুজ্জামানের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি বিশিষ্ট এই অভিনেতাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতার খবর শুনে চিন্তিত। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে পাঠিয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রী এই অভিনেতার চিকিৎসার প্রতি বিশেষ নজর দেয়ার জন্য উপস্থিত চিকিৎসকদের নির্দেশ দেন। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জামানের সঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি চিকিৎসা সেবায় কোনো সমস্যা হচ্ছে কি না- সে বিষয়েও তার সঙ্গে কথা বলে জানতে চান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটিএম শামসুজ্জামান একজন কিংবদন্তি অভিনেতা। সরকার এটিএম শামসুজ্জানের চিকিৎসার জন্য ইতোপূর্বে সহায়তা করেছে, আগামীতেও তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। তবে আওয়ামী লীগ নিয়ে সমালোচনা বিএনপির মানায় না। কারণ, বিএনপি প্রতিষ্ঠিতা জিয়াউর রহমান রাজনীতিকে দুর্বৃত্তায়নে পরিণত করেছিলেন। বেগম খালেদা জিয়াও সেই ধারা অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ রাজনীতিকে সে অবস্থা থেকে মুক্ত করেছে। আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি’র রাজনীতি শেখা প্রয়োজন। আওয়ামী লীগ একটি গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রের মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে। বিএনপিতে সেটি লক্ষ্য করা যায় না। বিএনপি রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসবে এটি জাতির প্রত্যাশা।
তিনি বলেন, আওয়ামী লীগের এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক। নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো গতিশীল ও সুসংগঠিত করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।
উল্লেখ্য, এটিএম শামসুজ্জামান একুশে পদকপ্রাপ্ত একজন অভিনেতা। তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com