সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে লকডাউন উপেক্ষিত! পশুরহাট হোটেল-রেস্তোরা খোলা ও সিএনজি অটোসহ যান চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৩.০৬ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে পশুরহাট, সব ধরনের হোটেল-রেস্তোরাঁ দোকানপাটসহ সকল যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তা যতই দিন যাচ্ছে মানছে না কেউ-ই।

করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ রামগতি-কমলনগর চন্দ্রগঞ্জ ও সদর উপজেলার সর্বত্রই সকল অনিয়মই যেন নিয়মে পরিণত হয়ে আসছে এবং উপজেলার বিভিন্ন ছোট বড় হাট বাজারে বসেছে সাপ্তাহিক পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হায়দরগঞ্জ বাজারে বসেছে হাট। এ বাজারে সপ্তাহে দুইদিন হাট বসে। শনিবারে দক্ষিন চরবংশি ইউপির মোল্লারহাট বাজারের পশুর হাটে বিপুল মানুষের উপস্থিতি ছিল। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না।

খবর পেয়ে রায়পুরের সহকারি কমিশনার (ভূমি) অভিয়ান চালালে ক্রেতা-বিক্রেতা পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, আজিজ সকাল থেকে হায়দরগঞ্জ বাজার পশুর হাটে বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেটে। অনেকের মাস্ক ছিল থুতনি নিচে।

কেউ মানেনি সামাজিক দূরত্ব। রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের বলেন, লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে কঠোর অবস্থানে রয়েছে। তখন পশুর হাট বসানোর বিষয়টি দুঃখজনক। বাজারে স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায়। এবিষয়ে যোগাযোগ করলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী ফোন রিসিভ করেননি। তবে থানার ওসি আবদুল জলিল দ্রুত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। লকডাউনের প্রজ্ঞাপনে পশুর হাট নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এর আগে শুক্রবার শনিবার ও রবিবার উপজেলার কয়েকটি স্থানে পশুর হাট বসেছিল। মাস্ক না পরেই অধিকাংশ ব্যক্তি হাটে আসেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২ জুলাই মধ্যরাত পর্যন্ত ২য়বার কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট বসানোর ফলে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে সচেতন নাগরিক সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com