সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে পিকাপভ্যান উল্টিয়ে পানিতে ডুবে আহত-২

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১, ৭.০৪ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার পৌর সাইলচর কুড়ের পাড়ে শনিবার দুপুরে পিকাপভ্যান উল্টিয়ে পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় মো: মিজান (৩৭) নামের এক ভ্যান চালক গুরুতর আহত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। স্থানীয় ও পুলিশি সৃত্রে জানা যায়- দুপুর ২ টার দিকে কুমিল্লার ক্যান্টমেন্ট থেকে আসা একটি পিকাপভ্যান ড্রাইভারসহ ৫ জন যাত্রীনিয়ে কোম্পানীগন্জ যাওয়ার পথে পূর্বমুখী একটি ভ্যান রিকশাকে ধাক্কা মেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুড়ের পাড় গভীর খালে পড়ে ডুবে যায়।
ঘটনাস্থলে মিরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো: উজ্জ্বল ছুটে গিয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম এনে গাড়িটিকে উদ্ধার করেন। তবে উদ্ধার’র পর মারা গেছে এমন কাউকে পাওয়া যায়নি
স্থানীয়ীরা জানান- ডুবে যাওয়া পিকাপ থেকে দুই জনকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
তাদের মধ্যে পিকাপের ভিতরে থাকা নাজমুল ইসলাম(১৮),তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়ি উপজেলার তালুক জামিরা গ্রামের আজিজুল ইসলাম’র ছেলে।আহত নাজমুল তার পিতার কোম্পানীগন্জ ব্যবসায়িক কাজে আসছেন বলে জানা যায়।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলা হয়। অপর গুরুতর আহত ভ্যান চালক মো: মিজান (৩৭) দেবীদ্বার উপজেলার চরবাকর পিরোজপুর গ্রামের খোরশেদ আলম’র ছেলে।
সে গুরুতর আহত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
পিকাপ থেকে বেচে যাওয়া লাতু মিয়া(৪২) জানান ড্রাইভারসহ অন্যান্যরা লাফিয়ে পালিযে যায় স্থানীয়ারা জানান অন্যান্য যাত্রীদের তেমন ক্ষতি হতে দেখা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com