সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ।

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ১২.৫০ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে
 আসাদুজ্জামান মাসুদঃ আজ শুক্রবার ভোররাতে কামরাঙ্গীরচরের আহসানবাগের একটি বাসায় ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল এর পুলিশ ফাঁড়ির সুত্রে জানাযায় অগ্নিদগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন, ইজি বাইকচালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), মাইশা (৯), আয়শা (৫), রায়হান (২৫)।
সুত্রে আরো জানাযায়,দগ্ধদের মধ্যে মতিন এবং ইয়াসমিনের শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তাঁদের দুই মেয়ে ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।
তাঁদের চারজনেরই অবস্থা আশঙ্কাজনক। এবং রায়হানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান ইজিবাইক চালক আব্দুল মতিন ঘুমানোর আগে প্রতিদিন ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতেন।
গত রাতেও ব্যাটারি চার্জ দিয়ে ঘুমাতে যান। ভোরে সেখান থেকে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাঁচজন দগ্ধ হন।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ঘটনাস্হলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com