সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নলছিটিতে করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন সেবা দিবে দুকস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৪.৪৩ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতাঃ ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের হাত থেকে রক্ষা করতে ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় নলছিটি পৌর ভবন চত্বরে দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)’র মানবিক কাজের উদ্বোধন করেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান । দুঃস্থ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচ এম সিজারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমনের সঞ্চালনায় ফ্রি অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির, সংরক্ষিত নারী কাউন্সিলর দিলরুবা রেজা,নলছিটি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলম সুমন, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,মোঃ কামাল হোসেন, মোঃ মশিউর রহমান, কৃষক লীগের নেতা মোহম্মদ হানিফ হাওলাদার উপস্থিত ছিলেন।

করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়ার ঘোষণা দেয়া হয়।

আর্থিক সামর্থ্য আছে এমন পরিবার গুলো চাইলে রিফিল চার্জ বাবদ ৫শত টাকা অনুদান দিতে পারবে। বীর মুক্তিযোদ্ধা ও অসহায়দের জন্য এ সেবা সম্পুর্ণ ফ্রি। মেয়র আবদুল ওয়াহেদ খান এ ধরনের আয়োজন করার জন্য দুঃস্থ কল্যাণ সংস্থার সদস্যদের অভিনন্দন জানান। এবং বলেন যদি করোনা আক্রান্ত কারো দাফন কাফনের জন্য আর্থিক সমস্যা থাকে তাদের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com