সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লিবিয়ায় তুরস্কের জাহাজ আটক করে নিজেদের দখলে নিয়েছে হাফতারের অনুগত বাহিনী

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৫.২৯ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

লিবিয়ার সামরিক বাহিনীর শক্তিশালী নেতা খালিফা হাফতারের অনুগত বাহিনী শনিবার (২১ ডিসেম্বর) তুরস্কের একটি জাহাজ আটক করে নিজেদের দখলে নিয়েছে। এর মাত্র কয়েক ঘন্টা আগে তুরস্কের পার্লামেন্ট লিবিয়াকে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা দিতে একটি চুক্তি অনুমোদন করেছে।

জাতিসংঘ স্বীকৃত লিবিয়ান গভর্মেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)’র এর সাথে আঙ্কারা এ চুক্তি করে। জিএনএ’র অনুগত বাহিনীর কাছ থেকে ত্রিপোলীর দখল নিতে হাফতার এপ্রিলে তার অভিযান শুরু করে।

হাফতার বাহিনীর মুখপাত্র আহমেদ আল মেসমারি এক বিবৃতিতে বলেন, তল্লাশির উদ্দেশ্যে পূর্বাঞ্চলীয় দারনা শহরের কাছে রাস আল হেলাল বন্দরে তুরস্কের জাহাজটিকে নিয়ে যাওয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান বলেছেন, ত্রিপোলী অনুরোধ করলে তিনি লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত রয়েছেন। প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজের নেতৃত্বাধীন জিএনএনকে সমর্থন দিচ্ছে আঙ্কারা। এ কারণে হাফতার জুন মাসে লিবিয়ায় তুরস্কের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com