সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গান নিয়ে ব্যস্ত -ঝিলিক

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ১০.৩৯ পিএম
  • ৪০৪ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ লকডাউনে যতটুকু সম্ভব ঘরেই থাকার চেষ্টা করছি। যদিও মধ্যে কাজ ছিলো। এটিএন বাংলায় লাইভ গেয়েছি। চ্যানেল আই তারকা কথন এ অংশ নিয়েছি। আরো কয়েকটি চ্যানেলের শুটিং করলাম। তবে সতর্ক থেকে কাজ করার চেষ্টা করছি। নিজের সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে এভাবেই কথা গুলো বলছিলেন চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। ব্যস্ততা তাহলে ভালোই চলছে ঝিলিক বলেন, ‘স্টেজ শো বন্ধ দীর্ঘ সময় ধরে। তাই লকডাউনের আগে রেকর্ডিংয়ে সময় দিয়েছি টানা।
আর চ্যানেলগুলোর অনুষ্ঠানে অংশ নিচ্ছি। লকডাউনের পর আরো কিছু গান ও ভিডিওর শুটিং আছে। আমার নতুন গান সব শেষ বাবা দিবসে রঙ্গন মিউজিক থেকে বাবা দিবসে একটি গান প্রকাশ হয়েছে। ‘বাবা তুমি’ শিরোনামের গানটি থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। এর আগে চলতি বছর মা দিবসেও একটি গান করেছি। দেশের একটি গানও করা হয়েছে। আসলে বিষয়ভিত্তিক গান গাওয়ার সুযোগ কম আসে। তবে এ বছর এ ধরনের গানগুলো গাওয়া হলো। আর সম্প্রতি কবির বকুলের কথায় ও উজ্জ্বল সিনহার সুরে একটি গান গেয়েছি।
‘শুধু ইচ্ছে হয়’ শিরোনামের গানটি আমার সাথে গেয়েছেন জয়। এটি সাউন্ডটেকের ব্যানারে আসবে সামনে। এছাড়া আরো কমপক্ষে নতুন হাফ ডজন গান করা আছে। এগুলোও প্রকাশ হবে সামনে। স্টেজ শো বন্ধ। শিল্পী-মিউজিশিয়ানদের অবস্থা কোন দিকে যাচ্ছে বলে মনে হয়।’ ঝিলিক বলেন, ‘আসলে আমরা শিল্পী ও মিউজিশিয়ানরা কঠিন সময় পার করছি। এ সময় কেবল দীর্ঘই হচ্ছে। এখন তো করোনা পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে।
লকডাউন চলছে। এমন সময় স্টেজ শো কাছাকাছি সময়ে শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আর এভাবে শিল্পী-মিউজিশিয়ানদের অবস্থা আরো খারাপ হতে থাকবে। কারণ স্টেজ কিন্তু আমাদের আয়ের সব থেকে বড় উৎস। এখন যে অবস্থা, এর শেষ কবে হবে জানি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com