সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

একক নাটক ‘এক মুঠো প্রেম’

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ১০.৩৬ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ র্নিমিত হলো নাটক ‘এক মুঠো প্রেম’। ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে আরও অভিনয় করেছেন একে আজাদ আদর, ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, জামশেদ শামীম, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, খালেকুজ্জামান প্রমুখ।

নাটকটি আগামী ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির নিজস্ব চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। এ নাটক ছাড়াও আফরান নিশো ও তানজিন তিশা ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।

সেগুলো টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘গতানুগতিকতার বাইরে গিয়ে নাটকটির গল্প তৈরি করা হয়েছে। এতে আমিও আমার পছন্দের একটি চরিত্রেই অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ আফরান নিশো ও তানজিন তিশা এ সময়ের নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী। অভিনয়ের প্রয়োজনে তাদের মধ্যে এক ধরনের বন্ধত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এ সম্পর্কের মাঝেই নতুন আরেক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে।

আর তা হলো প্রেম। নিশোর প্রেমে মশগুল তানজিন তিশা। নিশো এখন কবিতা লিখছেন। তার কবিতার বড় একজন ভক্ত তানজিন তিশা। তবে কবিরা সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল থাকেন। এই কবি আবার ধন-সম্পদে সমৃদ্ধ। তিশার সঙ্গে শেষপর্যন্ত নিশোর সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে রয়েছে ধূম্রজাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com