এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: দেবীদ্বারে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে উপজেলার ১৫ টি ইউনিয়ন’র ২ হাজার ২শ ৫০টি অসহায় পরিবারের মাঝে শেখ হাসিনার খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। ওই খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি মসুরীর ডাল, ১ কেজি লবন ও ১ লিটার সয়াবিন তৈল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মাওলানা’র সন্ঝালনায় ওই খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কুমিল্লা-৪ দেবীদ্বরের নির্বাচীত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। ওই সময় তিনি বলেন-বঙ্গবন্ধু যেমনি ভাবে আপামোর মানুষের জন্য চিন্তা করতেন ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপামোর জনগনের জন্য চিন্তা করেন।
ওই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা গ্রুপ’র চেয়ারম্যান জেলা উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান,ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাদ্দাম হোসেন ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দু।