সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে লকডাউন’র দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসনিক কর্মকর্তারা

  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৮.০৮ পিএম
  • ৫৯৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন ( দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও প্রশাসনিক কর্মকর্তারা মাঠে ছিলেন সোচ্চার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকারি আইন অমান্য করে মাস্ক বিহীন কেউ যেন অযথা বাহিরে ঘোরাফেরা করতে না পারে, দোকানপাট খোলা রাখতে না পারে, সেদিকে ছিল কড়া নজরদারি। আইন অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানা।

আজ উপজেলা সদর সহ বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮’র ২৫ এর ১ ধারা লংঘন ও ২৫’র ২ ধারা অনুযায়ী এবং দন্ডবিধি ১৮৬০’র ২৬৯ ধারায় ১২টি মামলায় ৪,৮০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এবং ক্যাপ্টেন আজিজুর রহমান’র সমন্বয়ে এক প্লাটুন সেনা সদস্যকে সাথে নিয়ে দেবীদ্বার পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন এবং জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বাহিরে বের না হতে আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com