সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আক্রান্ত ও মৃ্ত্যুর শীর্ষস্থানে বরিশাল

  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৯.১৬ এএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত ও মৃ্ত্যুর হারে গত সপ্তাহে শীর্ষে ছিল ঢাকা বিভাগ। তখন শনাক্তের হার ছিল ১১৪ দশমিক ৪ শতাংশ। ওই সময় ৪ নম্বরে ছিল বরিশাল। সেখান থেকে ৭ দিনের ব্যবধানে এক লাফে শীর্ষস্থানে চলে এসেছে বিভাগটি। এ বিভাগে করোনা শনাক্তের হার পৌঁছেছে ১১৮ দশমিক ৩ শতাংশে।

বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএউচও) সংক্রমণের ২৫তম সপ্তাহের (২১-২৮ জুন) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, এই সময়ে বরিশালে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৭৩৮ জন। এই সংখ্যাটা তার আগের সপ্তাহে ছিল ৩৩৮ জন।

আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা রংপুর ৭ দিনের ব্যবধানে নেমেছে চতুর্থ স্থানে, ৬৭ দশমিক ৮ শতাংশ। বিভাগটিতে শনাক্তের সংখ্যা গত সপ্তাহে ছিল ২ হাজার ৬৮২, এটি আগের সপ্তাহে ছিল ১ হাজার ৫৯৮ জনে।

চট্টগ্রামে শনাক্তের হার গত ৭ দিনে বেড়েছে ৪০ দশমিক ৭ শতাংশ। এ বিভাগে এক সপ্তাহে রোগীর সংখ্যা ৪ হাজার ১২৭ জন, গত সপ্তাহে যা ছিল ২ হাজার ৯৩৩ জন। প্রতিবেদনে ষষ্ঠ স্থানে থাকা সিলেট বিভাগে আক্রান্ত বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ, যা সংখ্যায় দাঁড়িয়েছে ৮১৩ জন। এক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ৬০৯ জন।

এ ছাড়া খুলনা বিভাগে শনাক্তের হার বেড়ে ৩১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। ৭ দিনে শনাক্তের সংখ্যা ৭ হাজার ১৩৫ জন, যা আগে ছিল ৫ হাজার ৪১৮ জন। সবশেষে থাকা রাজশাহীতে করোনা পজেটিভ রোগী বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ।

এ বিভাগে ৫ হাজার ২ জন থেকে গত সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা ৫ হাজার ৬২২ জনে পৌঁছেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com