সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঘরবন্দী তিশা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৯.৫৯ পিএম
  • ৮৪৮ বার পড়া হয়েছে

ঘরবন্দী তিশা বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গেল কয়েক বছর চলচ্চিত্রের ব্যস্ততার কারণে টিভি নাটকে নিয়মিত নন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে বিশেষ দিবসগুলোতে টিভি নাটকে অভিনেত্রীর উপস্থিতি ছিল। এবার আর সেটি হচ্ছে না। আসছে ঈদের নতুন কোনো নাটকে নেই তিনি।

সব নাটকের শুটিং বাতিল করেছেন তিনি। ডান পায়ে ব্যথা পেয়ে তিনি এই সময়ে ঘরবন্দি হয়ে আছেন। চিকিৎসকের পরামর্শে তিনি গেল কিছুদিন ধরে বাসায় বিশ্রামে আছেন।

তবে নাটকে না থাকলেও দর্শক টিভি পর্দায় তিশাকে দেখতে পাবেন। ‘দি বক্স’ শিরোনামে ঈদের একটি রিয়েলিটি সেলিব্রেটি গেম শো উপস্থাপনা করবেন তিনি। এরই মধ্যে নুসরাত ফারিয়াকে নিয়ে একটি পর্বের শুটিং করেছেন তিনি। তবে তিনি অনলাইনে বাসায় বসেই শুটিং করছেন এই অনুষ্ঠানের। তিশা জানান, চিকিৎসক পরামর্শ দিয়েছেন, এক জায়গায় বেশি সময় বসা যাবে না। সেভাবেই শুটিং করছেন। অভিনেত্রী বলেন, ‘বসে বসেই এক পর্ব শুটিং করলাম।

তেমন একটা সমস্যা হয়নি। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার এক ভক্তকে নিয়ে দ্বিতীয় পর্বের শুটিং করবো। অনুষ্ঠানটির প্রযোজক শাহরিয়ার শাকিল। প্রসঙ্গত, তিশার উপস্থাপনায় এই শো’র প্রথম ও দ্বিতীয় সিজনের ১২টি পর্ব গত ঈদে প্রচারিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com