সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৬.৩৪ পিএম
  • ১১৪১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;  সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনে আজ প্রথম দিন। আর প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ফুলবাড়ী শহর ঘুরে দেখা গেছে, পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। পণ্য বাহী ট্রাক ছাড়া তারা কোন যানবাহন চলাচল করতে দিচ্ছে না। প্রতিটি ভ্যান, রিকশা এবং পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। নিত্যপ্রয়োজনীয় ও স্বাস্থ্য সেবা ছাড়া কাউকে চলাফেরা করতে দিচ্ছে না তারা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মাহামুদুল হাসান জানান, ৭ দিনের কঠোর লকডাউনে আমরা সকাল থেকেই সরকারের বিভিন্ন বিধিনিষেধ অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়েছি। পণ্য বাহী ট্রাক ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ী থানা পুলিশ, ২৯ বিজিবি সদস্যরা আমার সাথে রয়েছেন। এছাড়াও ফুলবাড়ী কাচাবাজার স্থানান্তর করে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ও সুজাপুর মাঠে বসানো হয়েছে যেহেতু লোকসমাগম বেশি হয়ে থাকে, সেই সব স্থানে আনসার সদস্য মোতায়েন করবো।

তিনি আরও জানান, যে সকল ব্যবসায়ী আইন অমান্য করে দোকান খোলা রাখার চেষ্টা করেছে তাদেরকে শর্তক সরুপ বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমান আদায় করা হয়েছে।

এদিকে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার রাস্তায় সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com