সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সৌদি আরব ও কাতার থেকে ঢাকায় পৌঁছে কানেক্টিং ফ্লাইট না পেয়ে বিক্ষোভ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ১.৩৩ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

সৌদি আরব ও কাতার থেকে ঢাকায় পৌঁছে চট্টগ্রাম ও সিলেট যাওয়ার কানেক্টিং ফ্লাইট না পেয়ে বিক্ষোভ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই যাত্রীরা বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত রাষ্ট্রীয় বিমান সংস্থাটির কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়।

জানা যায়, এদিন ভোর সাড়ে ৬টায় কাতারের দোহা থেকে এবং সকাল সাড়ে ৯টায় সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইট ঢাকায় আসে। ফ্লাইট দুটিতে ২০০ থেকে ২৫০ জনের মতো যাত্রী ছিলেন। তারা চট্টগ্রাম ও সিলেটের কানেক্টিং ফ্লাইটের টিকিট নিয়ে ঢাকায় আসেন।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ফলে বন্ধ রয়েছে বিমানের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট। এতে কানেক্টিং ফ্লাইটের টিকেট নিয়ে দেশে ফিরেও গন্তব্যে পৌঁছাতে পারেননি যাত্রীরা। এ অবস্থায় বিমানবন্দরে বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে বিমান বাংলাদেশের একজন প্রতিনিধি বলেন, ঢাকা থেকে সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ ব্যাপারে অনুমতি দেয়নি। সে কারণেই সমস্যা তৈরি হয়েছে এবং কানেক্টিং ফ্লাইট দেওয়া সম্ভব হচ্ছে না।

এর আগে গতকাল বুধবার সরকারের পক্ষ থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়। এর সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে এক সার্কুলার জারি করে বেবিচক। সেখানে ১ জুলাই (আজ) থেকে ৭ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com