সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কৃষকের ফসল রক্ষায় আন্দোলন করায় হামলা,বিচার চেয়ে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৮.১৪ পিএম
  • ৮৬৭ বার পড়া হয়েছে
 বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলীতে ৫ হাজার কৃষকের ফসলী রক্ষার আন্দোলন করার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কালাম মৃধাসহ সন্ত্রাসীদের হামলার ৫ জন কৃষক আহত হয়। হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসি ও দলের নেতৃবৃন্দ । বুধবার(৩০জুন) বেলা ১১ টার দিকে উপজেলার কচুপত্রা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের শত শত নেতাকর্মীবৃন্দ অংশ নেয়।
কালাম মৃধা উপজেলার শারিকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শারিখালী এলাকায় কয়েকটি গ্রামের প্রায় ৫ হাজার কৃষকের ফসলী জমির পাশেই একটি প্রবাহমান খাল দখল করেন।
পরে সেই খালের বঁাধ কেটে গত ১০ এপ্রিল গভীর রাতে মাছের ঘেরে লবন পানি প্রবেশ করায় স্থানীয় বিএনপি-জামাত নেতা নাসির মুন্সী। সেই পানিতেই তলিয়ে যায় হাজারও কৃষকদের স্বপ্ন। সরকারি খাল দখল করে মাছ চাষ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা।
সাধারণ কৃষকরা নাসির মুন্সীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার জনসার্থে খালটি কৃষকদের জন্য অবমুক্ত করেন। এর জের ধরে গত ২৮ জুন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কালাম মৃধা (৫০), সাধরন কৃষক হানিফ খান(৬০)সহ তিন চারজনকে পিটিয়ে আহত করেন বিএনপি-জামাত নেতা নাসির মুন্সী ও বেল্লাল মু্ন্সি,ইলিয়াস মুন্সি,শাহ আলম মুন্সিসহ ১০-১৫ জন সন্ত্রাসী বাহিনী। মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার সন্ত্রাসী বিএনপি-জামাত নেতা নাসির মুন্সী ও বেল্লাল মু্ন্সি,ইলিয়াস মুন্সি,শাহ আলম মুন্সিসহ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠিন শাস্তিরু দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ডের সভাপতি আবু আল হাসান আবু মিয়া,৪নং ওয়ার্ড সভাপতি আঃ রহিম বিশ্বাস, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ পান্না মিয়া, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগির মুন্সি ,২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম বয়াতি।
এবিষয়ে তালতলী উপজেলা নিবাহর্ী অফিসার মো. কাওসার হোসেন নাসির মুন্সী নামের এক ব্যক্তি প্রবাহমান খালটি দখল করে কৃষকের ভোগান্তিতে রাখে।
এজন্য জনসার্থে খালটি কৃষকদের জন্য অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন খালটি নাসির মুন্সীর নামে কোনো ধরনের বন্দোবস্ত নেই। শুনেছি কৃষকদের উপরে হামলা হয়েছে। তালতলী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন,এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত কওে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com