সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইথিওপিয়া সরকার একতরফা ভাবে যুদ্ধ ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ১০.০৩ এএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

প্রাক্তন শাসক পার্টি ও তাদের সেনারা হর্ষধ্বনির মাঝে প্রাদেশিক রাজধানী, মেকেলেতে প্রবেশ করলে, ইথিওপিয়া সরকার একতরফা ভাবে টিঘ্রায়ে অঞ্চলে যুদ্ধ ঘোষণা করে। সোমবার দিনের শেষে রাষ্ট্রীয় মাধ্যমে ইথিওপিয়া সরকার ঘোষণা করে যে, যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা হবে ।এই অঞ্চলে ৮ মাস ব্যাপী সংঘাতের পর, এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হোল।

মেকেলেতে অবস্থানরত সাংবাদিকেরা জানান, তারা রবিবার থেকে এই অঞ্চলে কোনো ইথিওপিয়ার সরকারি সেনাদের দেখতে পান নি। টিঘ্রায়ে পিপলস লিবারেশন ফ্রন্ট’র বিদ্রোহী সেনারা তাদের পার্টি-রেডিও মারফত ঘোষণা করে যে, তারা মেকেলে প্রবেশ করছে, যে খবরে জনগণ রাস্তায় আনন্দে মেতে ওঠেন।

এপি সংবাদ মাধ্যম জানায়, টিঘ্রায়ে পিপলস লিবারেশন ফ্রন্ট’ গত সপ্তাহে বড় ধরণের অভিযান চালায় এবং সরকারি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে, যোদ্ধারা শহরের খুব কাছে এসে পৌঁছেছে।

তবে পার্শ্ববর্তী দেশ, ইরিত্রিয়া থেকে কোনো মন্তব্য করা হয় নি এবং তাদের সেনা বাহিনী ঐ অঞ্চলে আছে কিনা, তাও স্পষ্ট নয়। টিঘ্রায়ের জনগণ ঐ অঞ্চলে বর্বরতা চালানোর জন্য ইরিত্রিয়ার সেনাবাহিনীকে দোষারোপ করেছে।

(এপি )

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com