সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে ব্লাড ফর দেবীদ্বার’র উদ্যোগে হুইল চেয়ার ও শিক্ষা বৃত্তি বিতরণ 

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ৭.১৩ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি :কুমিল্লার ‘দেবীদ্বারে ব্লাড ফর দেবীদ্বার’র উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।শনিবার বিকেলে রাজামেহার গ্রামের মোল্লাবাড়িতে পা’ প্রতিবন্ধী মোঃ সফিকুল ইসলাম মোল্লা(৪২)’কে ওই হুইল চেয়ার দেয়া হয়। এর আগে ওই এলাকার প্রতিবন্ধী আব্দুস সালাম, হামলাবাড়ির সোহেল, শিবনগরের মাজেদা, শালঘরের মোহাম্মদ আলীকে আরো ৪ টি হুইল চেয়ার ও ৪ এস,এস,সি শিক্ষার্থীর ফরম পুরন সহ সর্বোচ্চ শিক্ষা বৃত্তির দায়িত্ব গ্রহন করেন ‘ব্লাড ফর দেবীদ্বার’।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, রাজামেহার ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ব্রøাড ফর দেবীদ্বার’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি করিম মাহমুদ সুজন, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জয় দ্রুব, রাজামেহার ইউপি সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সদস্য মোঃ কাইয়ুম হোসেন, এলাকার সমাজ সেবক মোঃ আবু ইউছুফ, জাহাঙ্গীর আলম মোল্লা, নজরুল ইসলাম, সফিকুল ইসলাম, আবুল হোসেন, জাকির হোসেন, জামাল মোল্লা, আব্দুল কুদ্দুস প্রমূখ।

ব্লাড ফর দেবীদ্বার’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা দরিদ্র অসহায়দের উন্নয়নে কাজ করছি। দূর্ঘটনায় কবলিত, ডেলিভারী প্রসূতী সহ নানা রোগে আক্রান্তদের রক্তের প্রয়োজনে আমরা বিনা মূল্যে তাৎক্ষনিক রক্ত সরবরাহ করে আসছি। দায়গ্রস্থ্য পিতার কণ্যাদানে, আর্থিক অসঙ্গতিতে ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার, শীত বস্ত্র, ঈদ উদযাপনে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসা, বনায়ন, পরিবেশ ভারসাম্য রক্ষা,  মাদক, সন্ত্রাস, যৌতুক- বাল্য বিয়ের প্রতিরোধে সামাজিক সচেতনতায় কাজ করছি। যা অব্যাহত আছে এবং চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com