সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গাদ্দাফি পুত্রের সম্ভাব্য অংশগ্রহণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১০.১৬ এএম
  • ৮৪৮ বার পড়া হয়েছে

লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে ২০১৭ সালে বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পাওয়ার পরে জনসমক্ষে দেখা যায়নি। তবে তাকে এখন দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীতার জন্য। যা কিনা জাতিসংঘ এবং পাশ্চাত্য শক্তি, চাইছে ডিসেম্বরের দিকে অনুষ্ঠিত হোক।

সাইফের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, পশ্চিমা কূটনীতিক এবং আন্তর্জাতিক পরামর্শদাতাদের উদ্বেগে ফেলেছে। তাঁরা বলছেন গাদ্দাফি পুত্রের উপস্থিতি ছাড়া, এমনিতেই লিবিয়ার সংঘাতময় শান্তি প্রক্রিয়াকে অনেক বাধা অতিক্রম করতে হবে।

পর্যবেক্ষকরা বলছেন, সাইফের প্রার্থিতা সম্ভবত সে দেশের দক্ষিণের মরুভূমি এলাকা এবং গাদ্দাফির প্রাক্তন অনুগতদের মধ্যে জনপ্রিয় হিসাবে প্রমাণিত হবে এবং তিনি, অনেক সাধারণ লিবিয়াবাসী যারা এক দশক ধরে চলে আসা এই সংঘাতে ক্লান্ত, তাদের সমর্থন নিতে সমর্থ হবেন যে তিনিই হচ্ছেন স্থিতিশীল ভবিষ্যতের জন্য উত্তম প্রার্থী।

তবে তার প্রার্থিতা আরও সহিংসতার ঝুঁকি রয়েছে। এই বছরের গোড়ার দিকে লিবিয়ার গাদ্দাফিপন্থী মিডিয়া দাবি করেছিল যে পূর্ব লিবিয়ার শাসক যুদ্ধবাজ জেনারেল খলিফা হাফতার এবং তার ছেলে সাদ্দাম, সাইফকে হত্যার ষড়যন্ত্র করেছে। হাফতারের প্রেসিডেন্ট হবার উচ্চাভিলাষ রয়েছে। ২০১১ সালের অভ্যুত্থানের শীর্ষে থাকা কিছু ইসলামপন্থীও গাদ্দাফির পরিবারের সদস্যের ফিরে আসার গভীর বিরোধিতা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com