সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মগবাজারে ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ১.৩৫ পিএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে বহুমুখী ধ্বংসযজ্ঞ হতো। বম্ব এক্সপ্লোশন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিস্ফোরণের কারণ তলিয়ে দেখা হবে।’ মগবাজারে আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, ‘এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

এর আগে আজ সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান বেনজীর আহমেদ। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।

এদিকে, রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. মাহফুজ রিভেঞ্জ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজ রিভেঞ্জ বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির বাকি সদস্যেরা হলেন উপপরিচালক (ঢাকা) দিনমনি শর্মা, সহকারী পরিচালক (ঢাকা) ছালেহ উদ্দিন আহমেদ, উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-০১) মো. বজলুল রশিদ ও ওয়্যার হাউসের পরিদর্শন মণ্ডল।

গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ওয়্যারলেস গেটে তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আড়ং ভবনের পাশে ৮৯ নম্বর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা ইউএনবি। তিনি ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com