মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পরিবহণ নেই পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ১২.২৮ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

লকডাউনে পোশাক কারখানা খোলা গণপরিবহণ বন্ধ রাখার প্রতিবাদে সাভারে রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকেরা। আজ সকালে কর্মস্থলের উদ্দেশে ঘর থেকে বের হয়ে গণপরিবহণ না পেয়ে হাজিরা কাটার ভয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা সমবেত হয়ে রেডিও কলোনি, শিমুলতলাসহ বিভিন্ন এলাকায় অবরোধ ও বিক্ষোভ শুরু করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই অবরোধের ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী অসংখ্য মানুষ। শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানায় বিলম্বে উপস্থিত হলে হাজিরা কাটা হয়। সরকার লকডাউনে গণপরিবহণ বন্ধ করলেও পোশাক কারখানা খোলা রেখেছে। কিন্তু শ্রমিকেরা কীভাবে কারখানায় যাবেন, সে ব্যবস্থা না থাকায় হাজার হাজার শ্রমিক বিপাকে পড়েছেন।

করোনার সংক্রমণ উদ্‌বেগজনক হারে বাড়তে থাকায় আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন দিনের সীমিত লকডাউন ঘোষণা করে সরকার।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহণ বন্ধ থাকবে। তৈরি পোশাক কারখানাসহ সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

প্রজ্ঞাপনের চার নম্বর শর্তে বলা হয়, প্রতিষ্ঠানগুলো শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে পারবে।

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় সহস্রাধিক তৈরি পোশাক কারখানায় কাজ করেন ২০ লক্ষাধিক শ্রমিক। হাতেগোনা বেশকিছু শিল্প-কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আনা-নেওয়া করলেও বেশির ভাগ শ্রমিকদের নিজস্ব ব্যবস্থাপনায় গণপরিবহণে কারখানায় যেতে হয়।

সোমবার সকালে ঘর থেকে বের হতেই শ্রমিকেরা গণপরিবহণ না পেয়ে হাজিরা কাটার ভয় সড়কে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকায় তাঁরা একজোট সড়কে নেমে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে দেখা যায়নি।

ধীরে ধীরে সড়কের উভয়পাশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হওয়ায় অফিস, হাসপাতাল কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ ছাড়াও পণ্যবাহী যানবাহনের শ্রমিকেরা পড়েছেন ভোগান্তিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com