সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লকডাউন ঘোষণার পর ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৯.৪২ এএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

দেশে করোনা ভাইরাসের সংক্রমনের বিস্তার বাড়তে থাকায় তা ঠেকাতে সরকার সারাদেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করার পর ঢাকা ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ।

শুক্রবার এই লক ডাউনের ঘোষণা দেয়ার পর এবং তা আরও বাড়তে পারে এমন আশংকায় শনিবার সকাল থেকেই মানুষ পায়ে হেটে এবং বিভিন্ন যানবাহনে করে তাঁদের গন্তব্যের দিকে ছুটতে শুরু করেছেন। দেশের পশ্চিমাঞ্চলের সীমান্ত এবং আশপাশের জেলা সমুহে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার পর রাজধানির সন্নিকটে কয়েকটি জেলাতে সংক্রমনের হার বাড়তে থকায় ২২ শে জুন থেকে ঢাকায় যাতায়াতের সব ধরনের দূর পাল্লার গনপরিবাহন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। তারপরও লক ডাউন শুরুর আগেই গ্রামের বাড়ি পৌঁছানোর জন্য ছুটছেন মানুষ।তাঁদের ভাষ্য লক ডাউনের মধ্যে আয়-রোজগার সংকটের শঙ্কায় তাঁরা বাড়ি ফিরছেন। তবে তাঁদের অনেকেই স্বাস্থ্য বিধি মানছেন না যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মোস্তাক হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন সংক্রমন যত বেশি ছড়িয়ে পড়বে মৃত্যুর হারও অনুপাতিক হারে বাড়বে। তিনি সংক্রমণ বিস্তার রোধে কঠোর ব্যাবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ ২৫ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন পাবে। এটি হবে কোভ্যাক্সের কাছ থেকে আসা ভ্যাকসিনের দ্বিতীয় চালান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com