সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চীনের রাষ্ট্রদূতের ওয়াশিংটন ত্যাগের পরিকল্পনা

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৯.৩৭ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

চীনের বর্ষীয়ান রাষ্ট্রদূত, সুই তিয়াংকাই, যিনি ২০১৩ সালের এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন, চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। আমেরিকার বিশ্লেষকেরা তাঁর ৮ বছরের দায়িত্ব পালনের সময়, তিনি তাঁর দেশ ও সরকারকে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন, সেজন্য উচ্চ মার্ক দিতে চান।

তবে এটাও তারা প্রশ্ন রাখেন যে, বেইজিংয়ের সিদ্ধান্ত গ্রহণের বেলায়, তিনি বা অন্য কোনো কূটনীতিক কতটুকু প্রভাব খাটাতে পারেন।

চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত, উইনস্টিন লর্ড এবং ওয়াশিংটনস্থ এশিয়া ফান্ড প্রোগ্রামের পরিচালক, বনি গ্লেসিয়ার বলেন, রাষ্ট্রদূত সুই অত্যন্ত কর্যকর এক কূটনীতিক রাষ্ট্রদূত উইনস্টিন লর্ড বলেন, তাঁর কথায়, রাষ্ট্রদূত সুই অত্যন্ত দৃঢ়ভাবে চীনের স্বার্থ রক্ষা করেছেন, আবার তীব্র মতভেদ থাকা সত্ত্বেও, একটা আপোষ ও সংলাপের পথও সমর্থন করেছেন।

দায়িত্ব গ্রহণের সময় তিনি চীনকে সর্ববৃহৎ উন্নয়নমুখী দেশ ও যুক্তরাষ্ট্রকে সর্ববৃহৎ সমৃদ্ধশালী দেশ বলে উল্লেখ করেছিলেন। ৮ বছর পর, বেইজিং সারা বিশ্বজুড়ে আগ্রাসী মনোভাব নেয়ায় দুটি দেশের সম্পর্ক এখন সর্ব নিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে। বেইজিং তার আগ্রাসী নীতি বাস্তবায়নে এখন আগ্রাসী মনোভাবাপন্ন জাতীয়তাবাদী রাষ্ট্রদূতদের নিয়োগ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com