সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উপহার হিসাবে বাংলাদেশ ২৫ লাখ ডোজ মডার্নার কোভিডের টিকা পাবে

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৮.৪৯ এএম
  • ৬৪৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে শিগগিরই উপহার হিসাবে বাংলাদেশ  ২৫ লাখ ডোজ মডার্নার কোভিডের টিকা পাবে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইজবুক পেইজের এক পোষ্টে শনিবার এ কথা জানানো হয়। পোস্টে আরও বলা হয় ‘কোভ্যাক্স’-এর আওতায় যুক্তরাষ্ট্র সরকার বিশ্বব্যাপী যে ৮ কোটি ডোজ টিকা অনুদান দেবার প্রতিশ্রুতি দিয়েছে তারই অংশ হিসাবে  এই টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

ঐ পোষ্ট থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র এরই মধ্যে কোভাক্সকে ২ বিলিয়ন ডলার দিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বমোট ৪ বিলিয়ন ডলার দেবার পরিকল্পনা রয়েছে কোভ্যাক্সকে। এর মধ্য দিয়ে, সারা বিশ্বের মানুষ যাতে করোনা ভাইরাসের টিকা পায় সেজন্যে যে দেশগুলো এগিয়ে এসেছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন প্রথম। ওদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার তাঁর এক টুইট বার্তায়ও বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ কোভিডের টিকা দেবার ঘোষণা দিয়েছেন। তিনি সেই টুইট বার্তায় আরও বলেছেন, কোভ্যাক্সের সর্ববৃহত অনুদান কারী রাষ্ট্র হিসাবে, বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় টিকা সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

ফেসবুক পোস্টে, বাংলাদেশসহ নিম্ন-আয় ও নিম্ন মধ্য-আয়ের ৯২টি দেশকে যুক্তরাষ্ট্রের ৫০০ মিলিয়ন ফাইজারের টিকা অনুদান হিসাবে দেয়ার কথাও বলা হয়েছে। এটিই এখন পর্যন্ত বিশ্বব্যাপী অনুদানের স্বার্থে কোন দেশের সবচেয়ে বড় অংকের টিকা ক্রয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com