মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর কমলনগরে বাজার ইজাড়াদারের বিরুদ্ধে অপপ্রচার!

  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১, ৭.০২ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে
 লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী ও বাজার ইজাড়াদার মোঃ বেলালের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। জানা গেছে, বাজারের দীর্ঘ দিনের পুরনো ব্যবসায়ী মোঃ বেলাল সম্প্রতি বাজার ইজাড়া নিয়ে সরকার প্রদত্ত টোল আদায় করছিলেন। ১৪২৮ বাংলা সনের ১ বছরের জন্য ৬০ লাখ ১০ হাজার টাকা, সাথে সরকারের ১২ পার্সেন্ট রাজস্ব ও ২৫ পার্সেন্ট ব্যাংক ড্রাফটসহ মোট ৭২ লাখ টাকায় ইজাড়া নেন।
সরকার প্রদত্ত নির্ধারিত গরু-মহিষে ১২২ টাকা, ছাগল ও ভেড়ায় ৫০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানা গেছে। ইজাড়াদার এর নিকট কিছুদিন ধরে চাঁদা দাবি করে না পেয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। যা বাস্তবের সাথে কোন সাদৃশ্যতা নেই। এ বিষয়ে মোঃ বেলাল হোসেন বলেন-‘অবৈধ সুবিধা দাবি করি না পাওয়ায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা প্রচার করছে।
আমি এর তীব্র নিন্দা ও ঘৃনা জানাই।’ শাহ আলম নামের অপর এক ইজাড়াদার বলেন-‘প্রতি বাজারে কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে অবৈধভাবে অর্থ দাবি করে। না দেয়ায় তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন নামসর্বস্ব পত্রিকা ও ফেসবুকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপূর্ণ খবর প্রচার করে। যা মোটেও সত্যি নয়। এমন অপপ্রচারের তোরাবগঞ্জ বাজার ব্যবসায়ীরা মিথ্যা প্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com