সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাঁজা ও ফেন্সিডিলসহ কুমিল্লায় ৪ মাদক ব্যবসায়ীক আটক

  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১, ৪.৪৯ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

এ,আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লায় ১০৬ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়িককে গ্রেফতার করেন র‌্যাব।জব্দ করা হয় গাঁজা পরিবহকৃত একটি ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব- ১১সিপিসি-২ এর অভিযানিক দল শনিবার সকালে ও শুক্রবার সন্ধ্যায় জেলার কোতোয়ালি মডেল থানার আমতুলী বিশ্বরোড ও সদর দক্ষিণ থানার কোন্দাঘোড়া এলাকা হতে পৃথক অভিযানে ১০৬ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ চার জন মাদক ব্যবসায়িক কে গ্রেফতার করেন।

এরই মধ্যে ৪ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারকৃত আসামী হলেন জেলার সদর থানার কোন্দাঘোড়া গুলিয়ারা দক্ষিণ ইউপি ২ নং ওয়ার্ডের মৃত. হাজী আব্দুল লতিফ’র ছেলে মাশিউল আলম মাসুম(৩৫) ও শুক্রবার সন্ধায় গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানার সুবর্নপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ওমর ফারুক(২৬), একই থানার জয়নগর গ্রামের মৃত. আলকাছ মিয়ার ছেলে আব্দুল হাদি( ৩৭) ও গাজীপুর জেলার টংঙ্গী থানার আরিছপুর গ্রামের আব্দুল মজিদ’র ছেলে আব্দুর রহিম(২৪)। জেলার র‌্যাব-১১ সিপিসি-২, উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন- গ্রেফতারকৃত ওই আসামীরা প্রাথমিক জিগাসাবাদে বলেন- তারা দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেনসিডিল ইয়াবাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে জেলার কোতোয়ালী ও সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com