মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লকডাউনের মত শাটডাউনও ব্যর্থ হবে : মোমিন মেহেদী

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৯.৩৬ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউনও ব্যর্থ হবে এখন তো করোনামৃত্যু হচ্ছে, এবার শাটডাউনে নিরন্নমৃত্যু হবে।
এই অযাচিত মৃত্যু থামাতে অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউন চাপিয়ে দেয়ার চেষ্টা বন্ধ করুন। ২৫ জুন শুক্রবার বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শাটডাউন-লকডাউনে নিরন্নতা থেকে মুক্তি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া আহমেদ চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন, মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন, সাধারণ মানুষের নূন আনতে পান্তা ফুরানোর সময় একের পর এক নাটকিয় এই লকডাউন-শাটডাউন চায় না। তারা পরিকল্পিতভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য-অর্থ ও সহায়তা চায়। আর তা দিতে ব্যর্থ হলে লকডাউনের মত শাটডাউনও কেউ মানবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com