সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ দিনের লকডাউন শুরু

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৯.২৪ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আজ থেকে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। উপজেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ২৫ জুন সকাল আটটা থেকে ৪ জুলাই রাত বারোটা পর্যন্ত ১০ দিনের এই লকডাউন ঘোষণা করা হয়। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এই লকডাউন ঘোষণা করেন।

সভায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহমুদুল হাসান, ২৯ বিজিবি‘র ল্যান্স নায়ক মোঃ সিরাজ উদ্দিন, ব্যবসায়ী নেতা জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান শাহ কামরু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ। এতে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, অটো রিক্স মালিক সমিতির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ফুলবাড়ী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে ফুলবাড়ী উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। বিধিনিষেধ চলাকালীন কোন প্রকার যানবাহন ফুলবাড়ী উপজেলায় প্রবেশ করতে পারবে না এবং ফুলবাড়ী থেকে কোনো যানবাহন উপজেলার বাহিরে যেতে পারবেনা।

মার্কেট, রেস্টুরেন্টে, সেলুন, বিউটি পার্লার, চায়ের দোকান, সকল ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। গণ জামায়েত হয় এরূপ সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট (মুদি দোকান) কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত খোলা থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com