সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মার্কিন সেনাদের আত্মহত্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পেন্টাগন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৫.৪৬ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

মার্কিন সেনাদের আত্মহত্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী বিশেষ করে পুরানো সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যারল গিয়াকোমো বলছেন, ‘গড়ে প্রতিদিন ২০ জন মার্কিন সেনা আত্মহত্যা করছে।

অন্যদিকে, পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, পুরানো সেনা সদস্য বা ৬ বছরের অভিজ্ঞ- এমন ৪৫ হাজারের বেশি সেনা সদস্য আত্মহত্যা করেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে গেছে যে, এই আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজতে পেন্টাগন জোর প্রচেষ্টা গ্রহণ করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু মার্কিন সেনা সদস্যরা নয়, তাদের পরিবারেও আত্মহত্যার প্রভাব পড়েছে। সেনা সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যেও উল্লেখযোগ্য হারে আত্মহত্যার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এমনকি ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যতটা না মার্কিন সেনা মারা গেছে, তার চেয়ে বেশি আত্মহত্যার মাধ্যমে মারা গেছে বলে মনে করা হচ্ছে।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সেনাদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। এই দুই দেশ ছাড়াও অন্যান্য দেশ ও অঞ্চলে সময়সীমাহীন যুদ্ধে সেনাদের মধ্যে মারাত্মক হতাশা দেখা দেয়। এ ছাড়া যুদ্ধে সাধারণ মানুষ হত্যা, নির্যাতন, ধ্বংসযজ্ঞ, সেনা কর্মকর্তাদের খারাপ ব্যবহার ও অন্যান্য কারণে হতাশা ও অনুশোচনা থেকেই মার্কিন সেনারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে মনে করা হয়।

খবরে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন হামলার পর বিগত ২০ বছরের সহিংসতায় ২ হাজার ৪০০ এর বেশি মার্কিন সেনা নিহত এবং শত শত সেনা আহত হয়েছে। অন্যদিকে, ইরাক যুদ্ধে অন্তত ৫ হাজার মার্কিন সেনা নিহত এবং আরো কয়েক হাজার সেনা আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com