সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লগ্নার আমন্ত্রণে এপার-ওপার প্রখ্যাত ও জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে ভার্চুয়াল মিডিয়ায় গানের আসর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৭.৫৪ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবলঃ এপার-ওপার প্রখ্যাত ও জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে এ পর্যন্ত ৩টি পর্বে লগ্নার আমন্ত্রণে ভার্চুয়াল মিডিয়ায় গানের আসরে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্না। তিনি বলেন, তার সাথে দুই বাংলার খ্যাত গুণী শিল্পীদের কথা হয়েছে। তারা সকলেই তার আমন্ত্রণে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে চার পর্বের জন্য প্রস্তুত রাখা হয়েছে লগ্নার আমন্ত্রণে এই গানের আসর।
এসময় লগ্না বলেন, কোভিড-১৯ করোনাকালীন এই মহামারী সময়ে আমরা যখন ঘরবন্দী ঠিক তখনই এই চিন্তা মাথায় আসলো যে, বসে না থেকে অনলাইনেই কিছু একটা করি। যেহেতু আমি গানের মানুষ তাই গানের মানুষদের নিয়েই আয়োজন করে ফেললাম। এখন পর্যন্ত তিন পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
প্রথম পর্বে ছিলেন দেশ বরেণ্য সংগীতশিল্পী লতিফ শাহ্। ২য় পর্বে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অর্পণ চক্রবর্তী।৩য় পর্বে ছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী শহীদ কবির পলাশ এবং ৪র্থ পর্বে থাকছেন দেশবরেণ্য সংগীতশিল্পী শফি মন্ডল।লগ্না বলেন, অনেকদিন যাবত স্টেজ শো না হওয়ায় তার সহকর্মীদের সাথে দেখাও হচ্ছিল না।
তাই এপার-ওপার আমন্ত্রণে অনুষ্ঠানটি একটি চমৎকার যোগাযোগ মাধ্যম হয়েছে তার সহকর্মীদের সাথে বলেও জানান জানান এই বাংলার ফোকশিল্পী লগ্না। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমি অনেক সম্মৃদ্ধ হচ্ছি কারণ, আমি সকল গুনিজন গান শোনার সুযোগ পাচ্ছি এ অনুষ্ঠানটি আমি চালিয়ে যেতে চাই, কারণ প্রযুক্তিকে আমারা কেউ অস্বীকার করতে পারবো না ফেসবুক বা ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই দর্শকদের কাছাকাছি পৌঁছাতে পারছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com