সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গ্লোবাল রিফিউজি ফোরাম বিশ্বব্যাপী ২ কোটি ৫০ লাখ শরণার্থীর শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থাসহ নানা কর্মসূচি গ্রহণ

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ২.৩২ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

জেনেভায় প্রথমবারের মতো গ্লোবাল রিফিউজি ফোরাম শেষ হয়েছে বিশ্বব্যাপী ২ কোটি ৫০ লাখ শরণার্থীর জন্য শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থাসহ নানা কর্মসূচি গ্রহণ আর প্রত্যাশার মধ্য দিয়েছে।

সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত এই ফোরামের মূল আয়োজক জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিশ্বের বড় বড় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন Ikea, Lego, Vodafone এর মতো বড় কয়েকটি প্রতিষ্ঠান বুধবার পর্যন্ত ২৫ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে শরণার্থীদের শিক্ষা, কর্মসংস্থান, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে। এছাড়াও বিশ্বব্যাংক ২২০ কোটি ডলার এবং ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক ১শ’ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ইউএনএইচসিআর বলছে, সব মিলিয়ে ৭৭০টি প্রতিশ্রুতি মিলেছে। যে সাহায্য পাওয়া যাবে তার একটি অংশ ব্যয় করা হবে সংশ্লিষ্ট দেশের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য।

ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, আশ্রয় প্রার্থীদের জন্য জন-সহায়তা সাম্প্রতিক বছরগুলোতে কমতে শুরু করেছে।

এদিকে, এক হিসেবে দেখা যাচ্ছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০১৯ সালে প্রতিশ্রুত আন্তর্জাতিক সাহায্যের ৬৭ শতাংশ পাওয়া গেছে – এ পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com