সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে হত্যাকান্ড বৃদ্ধি: বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণের জন্য চাপ দেবেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ১.৫৪ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রে বড় বড় শহরে ‘বন্দুক সহিংসতা’ থামবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না আর এর ফলেই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সক্রিয় হয়ে উঠছে এবং অপরাধ বিচারের সংস্কার সাধন এখন জটিল প্রচেষ্টার মধ্যে রয়েছে।  বুধবার বিকেলে বাইডেন সহিংস অপরাধ দমনের লক্ষ্যে কয়েকটি নির্বাহী আদেশের কথা ঘোষণা করতে যাচ্ছেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশের জন্য তিনি কংগ্রেসের কাছে নতুন করে আহ্বান জানাবেন। পুলিশের সর্ব সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে এ বছর এ পর্যন্ত ১৯৪ জনকে হত্যা করা হয়েছে ; গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১৭১ জন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জিলিসে এ বছর এ পর্যন্ত ১৪৮ জনকে হত্যা করা হয়েছে, গত বছর নিহত হয়েছে ১২১ জন। আর এ দেশের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে হত্যাকান্ড বেড়ে গিয়ে ৩০৭ ‘এ দাঁড়িয়েছে , গত বছর ২৯৬ জনকে হত্যা করা হয়। গত বছর গ্রীষ্মকালে যখন কভিড-১৯ সংশ্লিষ্ট বিধি নিষেধ শিথিল করা হয় তার পর থেকে হত্যাকান্ড এবং গুলি করার ঘটনা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও কানাডার পুলিশ নির্বাহীদের সংগঠন থেকে বলা হয়েছে ২০২০ সালে ৬৭ টি প্রধান শহরে ৮,০৭৭ টি হত্যার ঘটনা ঘটে যা ২০১৯ সালের তূলনায় ৩৩% বেশি। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি মঙ্গলবার সংবাদাতাদের বলেন, “আমরা মনে করি সহিংসতার প্রধান উত্স হচ্ছে বন্দুক”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com