সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইব্রাহিম রাইসিকে মোমিন মেহেদীর শুভেচ্ছা

  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১, ৭.২২ পিএম
  • ৭০৬ বার পড়া হয়েছে

ইরানের নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শুভেচ্ছা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেছেন, ইব্রাহিম রাইসিকে ধর্ম-মানবতার জন্য কাজ করতে হবে। তিনি যদি ধর্ম-মানবতার জন্য নিবেদিত থেকে কাজ করে যান নতুনপ্রজন্ম তাকে ভালোবাসবে-শ্রদ্ধা জানাবে। বিশ্বব্যাপী পথহারা মানুষদেরকে করোনা পরিস্থিতিতে আলোর পথ দেখানোর জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ^মানবতার পাশে দাঁড়ানোর উদ্যেগ গ্রহণ করতে হবে। ২৩ জুন প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, অভিনেত্রী শ্রুতি খান, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন প্রমুখ অভিনন্দনবার্তায় আরো বলেন, নির্মমতার হাত থেকে ধর্ম-মানবতাকে রক্ষার জন্য উদ্যেগ গ্রহণ করতে হবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে।

উল্লেখ্য, বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা ও নিবেদিত বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-ধর্ষণ-গুমমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষকে সামনে রেখে ২০১২ সালের ৩০ ডিসেম্বর মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশকারী রাজনৈতিক এই ধারাটি জাতির যে কোন সংকটে গণমানুষের পাশে ছিলো অবিরাম। দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধর দাবি-দুর্নীতি প্রতিরোধসহ সকল অন্যায়ের প্রতিবাদে রাজপথে থাকার পাশাপাশি করোনা পরিস্থিতিতে তাদের উদ্যোগে গত দেড় বছরে হাজার হাজার মানুষকে খাদ্য-অর্থ সহায়তা দিয়েছেন, যা অব্যহত আছে এখনো। সারাদেশে ১৫৭ টি শাখায় লক্ষ লক্ষ নেতাকর্মী-সমর্থক যুক্ত আছেন নতুনধারার রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সমাজ-ধর্ম-মানবিক কাজে। বিস্তারিত জানতে NATUNDHARA BANGLADESH NDB ফেসবুক পেইজে ভিজিট করতে পারেন, গুগলও হতে পারে রাজনৈতিক এই পথচলাকে জানার জন্য আপনার অন্যতম উপায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com