সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুগদায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১, ৬.৫৪ পিএম
  • ৬৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে দুটি কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ। কিশোর গ্যাং দুটি হচ্ছে-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চাঁন-জাদু গ্রুপের নেতৃত্বদানকারী মোঃ জাদু, মোঃ রবিন ও নয়ন ইসলাম শুভ এবং ব্যান্ডেজ গ্রুপের মোঃ হিরা ও মোঃ রিপন।মঙ্গলবার মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল আহাদ ।
তিনি বলেন, মতিঝিল এলাকায় দুটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। গ্যাং দুটি হলো, চাঁন জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ। মতিঝিল বিভাগে গ্যাং গ্রুপের সাথে জড়িত সকলকে চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে । তালিকাভুক্ত সকলকে গ্রেফতারে মতিঝিল বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, তারা গ্যাং কালচারের নামে নিজেদের হিরোইজম প্রদর্শন করতো। তারা সমাজে অরাজকতা তৈরি করতো। তারা দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন স্থানে তাদের নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হতো। এ সকল কিশোর রাস্তায় চলাচলরত মেয়েদের ইভটিজিং করতো।
তিনি আরো বলেন, এ গ্যাং ২টির সদস্যরা বিভিন্ন অনলাইন গেমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ প্রদান করে। গ্যাং এর সদস্যরা চুরি, ছিনতাই ও সিঁধেল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় পৃথক দুটি মামলা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com