সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংস্থার ঊধ্বর্তন কর্তার স্বাক্ষর জাল করে ডিও লেটার, মূল প্রতারক আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ৯.১৯ পিএম
  • ৭৫৯ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেনকে (২০) আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি গোয়েন্দা সংস্থা এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মান্দা উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী থেকে তাদের আটক করা হয়। একই রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে আরো একই এলাকার আরো তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেন উপজেলার বিজয়পুর গ্রামের আফজাল হোসেন ছেলে। মঙ্গলবার দুপূরে জেলা পুলিশ সুপারের সম্মেলক কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এ সব তথ্য জানান। পুলিশ সুপার এ সময় জানান, প্রতারক অসীম হোসেন দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী, একটি গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিভিন্ন সরকারি অফিসে ডিও লেটার প্রদানের তথ্য জানতে পারে ওই গোয়েন্দা সংস্থা। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মূল হোতা অসীমের উপর একটি গোয়েন্দা সংস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। এ সময় নানান রকমের নথিপত্র, ২টি মোবাইল সেট এবং ১টি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়েছে। স্বাক্ষর জাল করে বিভিন্ন সরকারি অফিসে ডিও লেটার প্রদানের ঘটনাটি প্রাথমিক ভাবে সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আরো একই এলাকার আরো তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার আরো জানান, অসীম হোসেনের বিরুদ্ধে পেনাল কোর্ডে মান্দা থানায় দায়ের করা আরো একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোর্ড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করে মূল হোতা অসীমের সাথে এই ঘটনায় আরো যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে,এম,এ মামুন খান চিশতী, সরকারি পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা গোয়েন্দা পুলিশের ও‘সি কেএম শামসুদ্দিন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকতা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com