সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ থেকে গাজীপুর-ঢাকা রুটে ৩টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে।

  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১, ৭.৪২ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে যানজট ও দুর্ভোগ এড়াতে আজ রোববার সকাল থেকে গাজীপুর-ঢাকা রুটে তিনটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে। সকালে তুরাগ এক্সপ্রেস উদ্বোধনের মধ্য দিয়ে এই বিশেষ ট্রেন চালু হয়। সকাল-বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট এড়াতে অর্ধেক সিট খালি রেখে ট্রেনগুলো চলবে। আজ প্রথম দিন ঢাকার উদ্দেশে  চালু করায় খুশি যাত্রীরা। তবে টিকিট ও বগির সংখ্যা বাড়ানোর দাবি তাদের।
তুরাগ, টাঙ্গাইল কমিউটার ও ডেমু ট্রেন চালুর উদ্বোধন উপলক্ষে সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে গাজীপুর প্যাসেঞ্জারর্স কমিউিনিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আরিফ, গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, গাজীপুর প্যাসেঞ্জারর্স কমিউিনিটির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তুরাগ ট্রেনের মাসিক টিকিট চালু, ট্রেনের বগির সংখ্যা বাড়ানো, গাজীপুরে বরাদ্দ টিকিকের সংখ্যা বাড়ানো, সব ট্রেন গাজীপুরে থামার, রেলওয়ে জংশনের পরিবেশ উন্নত করার দাবি জানান।
গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক জানান, যানজটে নাকাল গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ ট্রেন সার্ভিস চালু হওয়ায় গাজীপুরবাসী রেলমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, তুরাগ ট্রেনটি গাজীপুর থেকে ঢাকায় গিয়ে সারা দিন বসে থাকে। এ ট্রেনটিকে সেখানে বসিয়ে না রেখে আরও কয়েকটি ট্রিপ দেওয়া গেলে অধিকসংখ্যক যাত্রী ঢাকায় স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতো।
ট্রেন চালু প্রসঙ্গে গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রোববার থেকে তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন তিনটি চলাচল করবে। আজ সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। আর ঢাকা থেকে তুরাগ ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যায়। এটি আবার ঢাকা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায়। আর কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৪৫ মিনিটে।
রাজধানী ঢাকার পাশে গাজীপুর এবং উত্তরাঞ্চলসহ ৩৭টি জেলার যাত্রীদের ঢাকা প্রবেশের সময় চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে তীব্র যানজটে পড়তে হয়। এ অংশে বিআরটি প্রকল্পের উন্নয়নকাজ চলমান থাকায় আধা ঘণ্টার পথ অনেক সময় ৫-৬ ঘণ্টা লেগে যায়। অব্যাহত যানজটের কারণে মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এ তিনটি ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয় হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com